ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বর্ষ সমাপনী আনন্দ উৎসব–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।


এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন এবং উৎসবের বিভিন্ন আয়োজনে অংশ নেন। তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় ‌ বিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ ‌ শিক্ষক শিক্ষিকা ‌ এবং অন্যান্য ব্যক্তিবর্গ ‌ উপস্থিত ছিলেন।