প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) রাতে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ-সংলগ্ন নির্ধারিত বিসর্জন ঘাটে একটি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এদিকে আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন এলাকার আরও বেশ কয়েকটি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত রোববার (৮ নভেম্বর) ফরিদপুরের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়।