ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান সিনহাকে হাসপাতালে দেখতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।


আজ সোমবার (৯ নভেম্বর) সকালে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি অসুস্থ ছাত্রদল নেতা সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।