ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চের প্রয়াত সদস্য মি. অমল মজুমদারের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চে আয়োজিত এ স্মরণসভায় প্রয়াত অমল মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মরণসভাটি পরিচালনা করেন চার্চের শ্রদ্ধেয় সহযোগী পালক মিসেস স্বাতী চক্রবর্তী।
এ সময় প্রয়াত অমল মজুমদারের আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।