ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের বিভিন্ন ক্যাম্পাস ও ছাত্রাবাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।‌ এ সময় সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ‌ রাজেন্দ্র কলেজের
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কলেজের শহর ক্যাম্পাস, বায়তুল আমান ক্যাম্পাস এবং কলেজের বিভিন্ন হলে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন।