ফরিদপুরের গুহলক্ষ্মীপুর শর্মাপাড়ায় সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে আগামী ৮ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ছয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গুহলক্ষ্মীপুর শর্মাপাড়া সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে স্থানীয় সার্বজনীন মন্দির প্রাঙ্গণে এ পূজা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালায় রয়েছে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, পদাবলি কীর্তন, নগরকীর্তন, জলকেলী ও শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ বিতরণ। এ উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা জানান, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে ধর্মীয় এ উৎসব আনন্দ মুখর ও সার্থক হয়ে উঠবে।