কিডনি বিকলজনিত সমস্যায় আক্রান্ত ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসায় ২ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
এদিকে, অসুস্থ সাংবাদিকের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।

সাংবাদিক বোরহান আনিস দীর্ঘদিন ধরে কিডনি বিকলজনিত সমস্যায় ভুগছেন। তাঁর চিকিৎসায় আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার উদ্যোগে আশার সঞ্চার হয়েছে।
অসুস্থ সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।