ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চ কাঁপাবে জনপ্রিয় ব্যান্ড মাইলস। দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটির গৌরবময় পথচলার ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জমকালো উৎসব।